ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ ৪ আসনে বিচ্ছিন্ন দু'একটি ঘটনা ছাড়া সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে। উৎসবমুখর পরিবেশের ভোটাররা তাদের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রয়োগ করছেন। কালীগঞ্জ উপজেলার সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রী কলেজ, শোয়াইবনগর কামিল মাদ্রাসা, সলিমুন্নেসা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কামারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাগুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শন করে এ চিত্র দেখা গেছে। ভোটগ্রহণের পূর্বেই ভোটাররা লাইনে দাড়িয়ে ভোটের জন্য অপেক্ষা করেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭ টায় ঝিনাইদহ ৪ আসনের জামায়াতে ইসলামী প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকের মাওলানা আবু তালিব সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রী কলেজ কেন্দ্রে তার ভোটাধিকার প্রয়োগ করেন।
এ সময় তিনি জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলে জানান। এছাড়া ধানের শীষের প্রার্থী রাশেদ খান শোয়াইবনগর কামিল মাদ্রাসায় এবং স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট স্কুল কেন্দ্রে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রয়োগ করেন। ব্যাপক ভোটার উপস্থিতি লক্ষ্য করা গেছে কালীগঞ্জ উপজেলার কামারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে। কেন্দ্র প্রিজাইডিং অফিসার বখতিয়ার উদ্দিন জানান, এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৪১১৭ জন। তন্মধ্যে পুরুষ ভোটার ২৪৯৩ ও নারী ভোটার ১৬৭৭জন। বেলা ১১ টা পর্যন্ত এখানে ১১শ ভোট পোল হয়েছে।
তবে সকাল ৯ টার দিকে আড়পাড়া শিবনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের সামনে ভোট চাওয়াকে কেন্দ্র করে ধানের শীষ প্রার্থীর সাথে উত্তেজনা সৃষ্টি হয়। পরে স্টাইকিং ফোর্স এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং কেন্দ্রের সামনে ভোট না চাওয়ার জন্য সতর্কতা প্রদান করেন। এছাড়া মালিয়াট ইউনিয়নের চাকুলিয়া ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি হলে ২০ মিনিট ভোট বন্ধ থাকে। কালীগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা রেজওয়ানা নাহিদ জানান, দুই একটি ছোটখাটো ঘটনা ছাড়া সুষ্ঠু ও সুন্দরভাবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে। চাকুলিয়া কেন্দ্রে ২০ মিনিট ভোট বন্ধ থাকার বিষয়ে তিনি জানান, সেখানে সঙ্গে সঙ্গে স্টাইকিং ফোর্স পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে প্রতিটি কেন্দ্রে সুষ্ঠ সুন্দরভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর