বহু প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আজ অনুষ্ঠিত হচ্ছে। ভোটগ্রহণ প্রক্রিয়া সিসি ক্যামেরার আওতায় পরিচালিত হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল দিকে কেন্দ্রগুলোতে উপস্থিতির তুলনায় দুপুরের দিকের চিত্র ভ্ন্নি, বাড়ছে ভোটারের উপস্থিতি। অনেক কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষ বয়স্ক, তরুণ-তরুণী, নারী-পুরুষ সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করছেন।
ভোটকেন্দ্র গুলোতে দেখা গেছে, সময়ের সঙ্গে সঙ্গে ভিড় বাড়ছে। তরুণ ভোটারদের অংশগ্রহণ যেমন লক্ষণীয়, তেমনি নারী ভোটারদের উপস্থিতিও চোখে পড়ার মতো। যারা আগে ভোটার স্লিপ সংগ্রহ করতে পারেননি, তাদের অনেককে কেন্দ্রের আশপাশে স্লিপ সংগ্রহ করতে দেখা গেছে।
কেন্দ্রে প্রবেশের আগে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোটারদের উপর কড়া নজরদারি রাখছেন। নিষিদ্ধ কোনো সামগ্রী সঙ্গে আছে কি না, তা যাচাই করা হচ্ছে। একই সঙ্গে স্বেচ্ছাসেবকেরা ভোটারদের স্লিপ সঙ্গে আছে কি না তা নিশ্চিত করছেন। অনেক ভোটার পরিবার-পরিজন নিয়ে এসে পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করছেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর