• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২ সেকেন্ড পূর্বে
মো. আবদুর রউফ
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৬, ০৬:৪২ বিকাল

খাগড়াছড়ির কলাবাগানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারের মাঝে প্রশাসনের আর্থিক সহায়তা প্রদান

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

খাগড়াছড়ি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কলাবাগান এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত হওয়া ১৩টি পরিবারের মাঝে পুনর্বাসন সহায়তা হিসেবে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এসব সহায়তা সামগ্রী তুলে দেওয়া হয়।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মানবিক এই সহায়তা কার্যক্রমের আওতায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে গৃহ নির্মাণের জন্য ৩ বান করে মোট ৩৯ বান ঢেউটিন এবং নগদ ২৫ হাজার টাকা করে সর্বমোট ৩ লাখ ২৫ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

​সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি স্থানীয় সরকারের উপ-পরিচালক ও খাগড়াছড়ি পৌর প্রশাসক সাদিয়া আফরিন কচি, পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, জেলা পরিষদ সদস্য মোশাররফ হোসেন সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন, 'যেকোনো প্রাকৃতিক দুর্যোগ বা দুর্ঘটনায় সরকার ও স্থানীয় প্রশাসন সবসময় অসহায় মানুষের পাশে রয়েছে। সরকারি এই সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নতুন করে মাথা গোঁজার ঠাঁই করে নিতে ও ঘুরে দাঁড়াতে কিছুটা হলেও স্বস্তি দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।'

এ সময় সহায়তা পাওয়া পরিবারের সদস্যরা জেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

​উল্লেখ্য, গত ৬ নভেম্বর মধ্যরাতে খাগড়াছড়ি পৌরসভার কলাবাগান এলাকায় আকস্মিক এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে ওই এলাকার ১৩টি প্রতিষ্ঠান, বসতঘর ও আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]