• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ২২ সেকেন্ড পূর্বে
মাসুদ রেজা শিশির
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:৪৩ দুপুর

রাজবাড়ীতে প্রথম চার ঘণ্টায় ভোট পড়েছে ৩৫-৩৭ শতাংশ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রাজবাড়ীর দুইটি আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। কোথাও কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সকাল থেকেই জেলার ৩৫৪টি ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি দেখা যায়। তারা নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার পাশাপাশি সংবিধানের কিছু মৌলিক পরিবর্তনের প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে ‘হ্যাঁ-না’ ভোট দিয়ে মত প্রকাশ করছেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রাজবাড়ী-১ আসনে (রাজবাড়ী সদর–গোয়ালন্দ) প্রথম চার ঘণ্টায় ৩৭ শতাংশ এবং রাজবাড়ী-২ আসনে (পাংশা–বালিয়াকান্দি–কালুখালী) ৩৫ শতাংশ ভোট পড়েছে।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সুলতানা আক্তার বলেন, রাজবাড়ীতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে।

রাজবাড়ী-১ আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনের ১৫৬টি কেন্দ্রে মোট ভোটার ৪ লাখ ২৫ হাজার ১৬১ জন। অন্যদিকে রাজবাড়ী-২ আসনে নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনের ১৯৮টি কেন্দ্রে ৫ লাখ ৫১ হাজার ৬৪২ জন ভোটার রয়েছেন।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]