• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
মোঃ এস হোসেন আকাশ
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:১১ বিকাল

হুইলচেয়ারে এসে ভোট দিলেন গিয়াস উদ্দিন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

গণতান্ত্রিক অধিকার প্রয়োগের দৃঢ় প্রত্যয় নিয়ে হুইলচেয়ারে করে ভোটকেন্দ্রে হাজির হলেন ৭০ বছর বয়সী অসুস্থ গিয়াস উদ্দিন। শারীরিক অসুস্থতা তাকে থামাতে পারেনি। ছোট ছেলের সহায়তায় বৃহস্পতিবার বেলা ১২টার দিকে তিনি পৌর সদরের চরপাকুন্দিয়া ভোটকেন্দ্রে এসে ভোট প্রদান করেন। এ সময় উপস্থিত ভোটারদের মধ্যেও তৈরি হয় আবেগঘন এক পরিবেশ।

গিয়াস উদ্দিন পৌর সদরের চরপাকুন্দিয়া গ্রামের বাসিন্দা। দীর্ঘ সাত বছর ধরে বার্ধক্যজনিত নানান জটিল রোগে ভুগছেন তিনি। হুইলচেয়ার ছাড়া চলাফেরা করা তার পক্ষে সম্ভব নয়। তবুও ভোটের দিন ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেন ছেলের কাছে।

বাবার সেই আগ্রহের কথা জানিয়ে ছোট ছেলে মোহাম্মদ আতাউল্লাহ বলেন, ‘বাবা খুব অসুস্থ। নিজে দাঁড়িয়ে থাকতে পারেন না। তারপরও সকাল থেকেই ভোট দিতে যাওয়ার কথা বলছিলেন। বাড়ির পাশেই কেন্দ্র হওয়ায় হুইলচেয়ারে করে নিয়ে এসেছি।’

কেন্দ্রে পৌঁছালে দায়িত্বরত কর্মকর্তারা তাকে সহযোগিতা করেন। লাইনে না দাঁড়িয়েই দ্রুত ভোট দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। স্বাচ্ছন্দ্যে ও সুষ্ঠুভাবে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করেন।

এ দৃশ্য দেখে অনেক ভোটারই অনুপ্রাণিত হন। কেউ কেউ বলেন, শারীরিক অসুস্থতাও যে নাগরিক দায়িত্ব পালনে বাধা হতে পারে না, তারই এক উদাহরণ গিয়াস উদ্দিন।

চরপাকুন্দিয়া কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার জানান, কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। ভোটারদের উপস্থিতিও সন্তোষজনক। দুপুর ১২টা পর্যন্ত প্রায় ২৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে বলেও তিনি জানান।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]