তাসনিম জারাকে সংসদে দেখতে চান না রাকসু জিএস সালাউদ্দিন আম্মার। এক ফেসবুক পোস্টে তিনি এমন মত প্রকাশ করেছেন।
গতকাল বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ফেসবুক পোস্টে আম্মার বলেন, বিএনপির দুজনকে তিনি সংসদে দেখতে চান। একজন হলেন, হুম্মাম কাদের চৌধুরী।

হুম্মাম কাদের চৌধুরী চট্টগ্রাম-৭ আসনে বিএনপির প্রার্থী হয়েছেন। আরেকজন হলেন, হাবিবুর রশিদ হাবিব। যিনি ঢাকা-৯ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী । এই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন তাসনিম জারা।
সালমান আহমেদ নামে একজন সালাউদ্দিন আম্মারের পোস্টে কমেন্ট করে লিখেছেন, হাবিব ভাই জিতে গেলে তাসনিম জারাকে হারাতে হবে। যেখানে দুজনকেই আমরা চাচ্ছিলাম খুব করে। তার উদ্দেশ্যে আম্মার লিখেছেন, ভাই তাসনিম জারা আপুকে একটাবারের জন্য দেখছেন শহীদ ওসমান হাদিকে নিয়ে একটা কথা বলতে?
সালাহউদ্দিন আম্মার রাবির ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। খুলনার এই তরুণ ঢাকার মাদরাসায় পড়লেও রাবির রাজনীতিতে ইতিমধ্যে সবার পরিচিত মুখ।
মাসুম/সাএ
সর্বশেষ খবর