কিশোরগঞ্জ জেলার ভৈরবে আইনশৃঙ্খলা বাহিনীর টহলের সময় আতঙ্কিত হয়ে হৃদরোগের আক্রান্তে আব্দুল রাজ্জাক (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার আগানগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটেছে।
খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার আগানগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংলগ্ন এলাকায় ভোট গ্রহণ চলাকালীন আইনশৃঙ্খলা বাহিনী টহলের সময়ে আতঙ্কিত হয়ে বৃদ্ধ আব্দুর রাজ্জাক অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।
বৃদ্ধের বড় ছেলে মুর্তুজ আলী বলেন, আমার বাবা সকালে ভোট দিতে কেন্দ্রে যান। সেখানে তার ভোট প্রদান শেষে কেন্দ্রের পাশে একটি চায়ের দোকানে বসে ছিলেন। সে সময়ে হঠাৎ ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনী হঠাৎ তাড়া দিলে লোকজন দ্রুত সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এসময় আমার বাবা আতঙ্কিত হয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।
এবিষয়ে ভৈরব সহকারি রিটানিং কর্মকর্তা কে.এম মামুনুর রশীদ মুঠোফোনে জানান, এই ঘটনাটির সে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সম্পৃক্ততা নেই।
কুশল/সাএ
সর্বশেষ খবর