• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৫ সেকেন্ড পূর্বে
মো. আবদুর রউফ
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:২৪ বিকাল

খাগড়াছড়ি আসনে ৬০% ভোট কাস্ট

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খাগড়াছড়ি-২৯৮ নং সংসদীয় আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭.৩০ থেকে বিকাল ৪.৩০ পর্যন্ত জেলার ২০৩টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৬০ শতাংশ ভোট কাস্ট হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন।

দিনভর নারী-পুরুষসহ বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার ভোটারদের সরব উপস্থিতিতে কেন্দ্রগুলোতে প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা যায়। সকাল থেকেই অধিকাংশ কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়েছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে, জেলার দীঘিনালা, পানছড়ি সহ কিছু উপজেলায় জাল ভোট দিতে গিয়েছে এমন ৬জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সে সাথে কিছু কেন্দ্রে উত্তেজনা দেখা দিয়েছে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে তা নিয়ন্ত্রণে আসে।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৪ হাজার ১১৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮০ হাজার ২০৬ জন, নারী ভোটার ২ লাখ ৭৩ হাজার ৯০৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন। প্রাথমিক হিসেবে প্রায় ৬০ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পাহাড়ি ও দুর্গম এলাকা সমন্বিত এ আসনে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়। দুর্গম কেন্দ্রগুলোতেও সময়মতো নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়।

আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র‍্যাব, আনসার ও অন্যান্য বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। সার্বিক নিরাপত্তা ব্যবস্থার কারণে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পেরেছেন বলে সংশ্লিষ্টরা জানান।

খাগড়াছড়ি-২৯৮ আসনে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ধানের শীষ প্রতীকে আবদুল ওয়াদুদ ভূঁইয়া, ফুটবল প্রতীকে সমিরণ দেওয়ান, দাঁড়িপাল্লা প্রতীকে মো. ইয়াকুব আলী এবং ঘোড়া প্রতীকে ধর্ম জ্যোতি চাকমা আলোচিত প্রার্থী হিসেবে বিবেচিত।

খাগড়াছড়ি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ার সাদাত বলেন, “খাগড়াছড়ি-২৯৮ নং সংসদীয় আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ও সমন্বিত ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। ২০৩টি কেন্দ্রেই ভোটগ্রহণ সুশৃঙ্খলভাবে শেষ হয়েছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রাথমিক হিসাবে প্রায় ৬০ শতাংশ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। এখন ভোট গণনার প্রস্তুতি চলছে।”

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]