কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের প্রাথমিক বেসরকারি ফলাফলে দেখা গেছে, বিএনপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ (শাপলা কলি) বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। মোট ২৫২ আসনের মধ্যে ১১৬টি ভোটকেন্দ্রের একটাতেও তিনি পিছিয়ে যাননি।
প্রকাশিত ফলাফলে হাসনাত ১,৭২,০০০ ভোট পেয়েছেন, যা তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের জসীমউদ্দীন (ট্রাক প্রতীক) অর্জিত ২৬,০০০ ভোটের তুলনায় প্রায় সাতগুণ বেশি।
নির্বাচন বিশ্লেষকদের মতে, এত বিশাল ব্যবধান এবং কেন্দ্রভিত্তিক সব কন্ট্রোলিং ভেতর থেকে বিজয় নিশ্চিত হওয়ার ফলে হাসনাতের বিজয় প্রায় নিশ্চিত। নির্বাচনী মাঠে স্থানীয়দের প্রবল সমর্থন এবং দলের সক্রিয় প্রচারণা এই ফলাফলের পেছনে মূল কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছেন, বাকি কেন্দ্রগুলোর চূড়ান্ত ভোট গণনার সঙ্গে সঙ্গে পুরো আসনের চূড়ান্ত ফলাফল আরও নিশ্চিত হবে। তবে প্রাথমিক এই বেসরকারি ফলাফল ইতোমধ্যেই একটি প্রভাবশালী প্রার্থীর দৃঢ় অবস্থান স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর