• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৫ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:৩০ রাত

লক্ষ্মীপুর-৩ আসনে এগিয়ে ধানের শীষের এ্যানি

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের আংশিক ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি এগিয়ে রয়েছেন। ঘোষিত কেন্দ্রগুলোর ফলাফলে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর তুলনায় উল্লেখযোগ্য ব্যবধানে সামনে আছেন।

বেসরকারিভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ আসনের মোট ১৩০টি কেন্দ্রের মধ্যে ১৭টির ফলাফল ঘোষণা করা হয়েছে। এসব কেন্দ্রে ধানের শীষের প্রার্থী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি পেয়েছেন মোট ২২ হাজার ৯০০ ভোট।

অন্যদিকে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী রেজাউল করিম পেয়েছেন ১৬ হাজার ৫৪৫ ভোট। ফলে ঘোষিত ১৭টি কেন্দ্রের ফলাফলে এ্যানি ৬ হাজার ৩৫৫ ভোটে এগিয়ে রয়েছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন, বিভিন্ন কেন্দ্র থেকে ধাপে ধাপে ফলাফল সংগ্রহ করা হচ্ছে। সব কেন্দ্রের ফলাফল পাওয়া গেলে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফল ঘোষণা করা হবে।

তিনি আরও বলেন, চূড়ান্ত ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত এই ব্যবধান পরিবর্তিত হতে পারে।

এদিকে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে প্রার্থীদের সমর্থকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎকণ্ঠা দেখা গেছে। বিভিন্ন এলাকায় সমর্থকরা অবস্থান নিয়ে ফলাফলের আপডেট জানতে অপেক্ষা করছেন। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]