পঞ্চগড়-১ আসনের ১৫৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৭২টির প্রাথমিক ফলাফল পাওয়া গেছে। এতে বিএনপি মনোনীত প্রার্থী নওশাদ জমির ধানের শীষ প্রতীকে ৮৯,১২০ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী সারজিস আলম, শাপলা কলি প্রতীকে ৭১,৫৭০ ভোট পেয়েছেন।
জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, পঞ্চগড়ের দুটি সংসদীয় আসনে মোট ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ২৮৬টি।
পঞ্চগড়-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৮ হাজার ৮০৭ জন এবং ভোটকেন্দ্র ১৫৫টি। পঞ্চগড়-২ আসনে মোট ভোটার ৪ লাখ ১৪ হাজার ৩৫৬ জন এবং ভোটকেন্দ্র রয়েছে ১৩১টি।
কুশল/সাএ
সর্বশেষ খবর