• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৭ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১২ রাত

রংপুরের ৫টি আসনে এগিয়ে জামায়াত জোট, ১টিতে বিএনপি 

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে ভোটগণনা জোরেশোরে চলছে। এরই মধ্যে রংপুর বিভাগের ছয়টি আসনের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। এতে পাঁচটি আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীরা জয়ের দ্বারপ্রান্তে রয়েছেন। অপরদিকে একটি আসনে এগিয়ে আছেন বিএনপি মনোনীত প্রার্থী।

রংপুর-১ (গংগাচড়া-সিটি করপোরেশনের আংশিক):
এই আসনে মোট ১৩৯টি কেন্দ্রের সবগুলোর ফলাফল পাওয়া গেছে। জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী রায়হান সিরাজী পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোর্কারম হোসেন সুজন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৫৯ হাজার ৪০৭ ভোট। ফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী।

রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ):
মোট ১৩৭টি কেন্দ্রের মধ্যে ৯২টির ফলাফল পাওয়া গেছে। জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮৯ হাজার ৪৫৬ ভোট। বিএনপির মোহাম্মদ আলী সরকার ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৫৩ হাজার ৬২৬ ভোট।

রংপুর-৩ (সদর-সিটি করপোরেশনের আংশিক):
এই আসনে মোট ১৬৯টি কেন্দ্রের মধ্যে ৭৫টির ফল পাওয়া গেছে। দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাহবুবার রহমান বেলাল পেয়েছেন ৭৪ হাজার ৮১০ ভোট। বিএনপির সামসুজ্জামান সামু পেয়েছেন ৩৬ হাজার ২৯৮ ভোট। এছাড়া জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ১৭ হাজার ৩৫০ ভোট।

রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া):
মোট ১৬৩টি কেন্দ্রের মধ্যে ১০৫টির ফলাফল পাওয়া গেছে। এই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন শাপলা কলি প্রতীক নিয়ে পেয়েছেন ৯৪ হাজার ৭৩৯ ভোট। বিএনপির এমদাদুল হক ভরসা পেয়েছেন ৮২ হাজার ২২২ ভোট। ফলে এই আসনে এনসিপি প্রার্থী এগিয়ে রয়েছেন।

রংপুর-৫ (মিঠাপুকুর):
এই আসনে মোট ১৫২টি কেন্দ্রের মধ্যে ১৪০টির ফলাফল পাওয়া গেছে। দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী গোলাম রব্বানী পেয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৩০৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী গোলাম রব্বানী (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ২ হাজার ৫৬ ভোট।

রংপুর-৬ (পীরগঞ্জ):
মোট ১১৩টি কেন্দ্রের মধ্যে ৮১টির ফলাফল পাওয়া গেছে। এই আসনে বিএনপির প্রার্থী সাইফুল ইসলাম ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৮৮ হাজার ৫৫৩ ভোট। জামায়াতের মওলানা মোহাম্মদ নুরুল আমিন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮৪ হাজার ৫৫৪ ভোট। ফলে এই আসনে বিএনপি প্রার্থী এগিয়ে রয়েছেন।

প্রাথমিক ফলাফল অনুযায়ী, রংপুর বিভাগের ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে জামায়াত নেতৃত্বাধীন জোট এবং একটি আসনে বিএনপি প্রার্থী এগিয়ে আছেন। তবে সব কেন্দ্রের চূড়ান্ত ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে না।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]