ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে ভোট গণনা। এরই মধ্যে বেশ কয়েকটি আসনের বেসরকারি ফলাফল প্রকাশিত হয়েছে। এসব ফলাফলে দেখা গেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর তিন শীর্ষ নেতা পরাজিত হয়েছেন।
পরাজিতদের মধ্যে দুজন উল্লেখযোগ্য ভোটের ব্যবধানে হেরেছেন। অথচ তাদের বিজয় নিয়ে দলটির মধ্যে ব্যাপক আশাবাদ ছিল।
জামায়াতের পরাজিত আলোচিত প্রার্থীরা হলেন—দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আযাদ এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল ও আইনজীবী শিশির মনির।
বিএনপি প্রার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় হেরে যাওয়া দাঁড়িপাল্লার প্রার্থীদের মধ্যে মিয়া গোলাম পরওয়ারের ব্যবধান তিন হাজার ভোট, হামিদুর রহমান আযাদ ২৮ হাজার ও শিশির মনিরের ব্যবধান ৩৯ হাজার ভোট।
কুশল/সাএ
সর্বশেষ খবর