ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হককে পরাজিত করে জয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল মো. আব্দুল বাতেন।
বৃহস্পতিবার রাতে আসনের ১৩৭টি কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফলে অবসরপ্রাপ্ত কর্নেল মো. আব্দুল বাতেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ২ হাজার ৬১৬ ভোট বেশি পেয়ে বিজয়ী হন।
বেসরকারি ফলাফল অনুযায়ী, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. আব্দুল বাতেন মোট ৮৬ হাজার ৮২৩ ভোট পেয়েছেন। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আমিনুল ইসলাম পেয়েছেন ৮৪ হাজার ২০৭ ভোট।
এর আগে বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে সারাদেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ সমাপ্ত হয়।
ঘোষিত বেসরকারি ফলাফলে ঢাকা-১৬ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল মো. আব্দুল বাতেন বিজয়ী হলেও, চূড়ান্ত ফলাফল নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার পর নিশ্চিত হবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর