ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত ঘোষিত ২৯২টি আসনের বেসরকারি ফলাফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের জোট। ফলে দলটির সরকার গঠন নিশ্চিত হয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোট ২৯৯টি আসনের মধ্যে এখন পর্যন্ত ২৯২টির ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা ২১২টি আসনে জয়লাভ করেছেন।
অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীরা ৭২টি আসনে জয় পেয়েছেন। এছাড়া অন্যান্য দলের প্রার্থীরা আটটি আসনে বিজয়ী হয়েছেন।
সংসদে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা হলো কমপক্ষে ১৫০ আসন। সে হিসেবে বিএনপি ইতোমধ্যে প্রয়োজনীয় আসনের অনেক বেশি অর্জন করায় দলটির নেতৃত্বে নতুন সরকার গঠন এখন সময়ের ব্যাপার মাত্র।
একনজরে দেখে নিন বিএনপি ও তাদের জোট যেসব আসনে জয় পেল-
১) মৌলভীবাজার-৪ মুজিবুর রহমান।
২) সিলেট-২ তাহসিনা রুশদীর।
৩) হবিগঞ্জ-৩ জি কে গাউছ।
৪) রাজশাহী-২ মিজানুর রহমান মিনু।
৫) লালমনিরহাট-২ রোকন উদ্দীন বাবুল।
৬) যশোর-৩ বিএনপির আনিন্দ্য ইসলাম।
৭) সিলেট-৩ আব্দুল মালিক।
৮) সিলেট-৬ এমরান আহমদ।
৯) সুনামগঞ্জ-১ কামরুজ্জামান কামরুল।
১০) পিরোজপুর-৩ রুহুল আমিন।
১১) শরীয়তপুর-৩ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ।
১২) শেরপুর-২ ফাহিম চৌধুরী।
১৩) দিনাজপুর-৩ সৈয়দ জাহাঙ্গীর আলম।
১৪) সুনামগঞ্জ-৩ কয়ছর আহমেদ।
১৫) সুনামগঞ্জ-৪ নূরুল ইসলাম।
১৬) সুনামগঞ্জ-৫ কলিম উদ্দিন।
১৭) হবিগঞ্জ-৪ এস এম ফয়সাল।
১৮) নাটোর-২ রুহুল কুদ্দুস তালুকদার।
১৯) চাঁদপুর-৪ হারুনুর রশিদ।
২০) ঝালকাঠি-১ রফিকুল ইসলাম।
২১) চাঁদপুর-২ জালাল উদ্দিন।
২২) ফেনী-১ মুন্সি রফিকুল আলম।
২৩) খুলনা-৩ রকিবুল ইসলাম বকুল।
২৪) খুলনা-৫ আলী আসগর লবি।
২৫) টাঙ্গাইল-১ ফকির মাহবুব আনাম।
২৬) টাঙ্গাইল-২ আব্দুস সালাম পিন্টু।
২৭) টাঙ্গাইল-৪ লুৎফর রহমান।
২৮) টাঙ্গাইল-৫ সুলতান সালাহউদ্দিন টুকু।
২৯) টাঙ্গাইল-৬ রবিউল আওয়াল।
৩০) টাঙ্গাইল-৭ আবুল কালাম আজাদ।
৩১) টাঙ্গাইল-৮ আহমেদ আযম খান।
৩২) বরিশাল-১ জহির উদ্দিন স্বপন।
৩৩) বরিশাল-২ সরফুদ্দিন।
৩৪) বরিশাল-৫ মজিবুর রহমান সরওয়ার।
৩৫) সিরাজগঞ্জ-৩ আয়নুল হক।
৩৬) ঝালকাঠি-১ রফিকুল ইসলাম জামাল।
৩৭) গাজীপুর-১ মজিবুর রহমান।
৩৮) গাজীপুর-৩ রফিকুল ইসলাম।
৩৯) গাজীপুর-৫ ফজলুল হক মিলন।
৪০) মাদারীপুর-২ জাহান্দার আলী।
৪১) মাদারীপুর-৩ আনিসুর রহমান।
৪২) দিনাজপুর-১ মনজুরুল ইসলাম।
৪৩) লক্ষ্মীপুর-৩ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
৪৪) ঢাকা-১৭ ও বগুড়া-৬ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
৪৫) ঠাকুরগাঁও-১ মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৪৬) কক্সবাজার-১ সালাহউদ্দিন আহমদ।
৪৭) চট্টগ্রাম-১১ আমীর খসরু মাহমুদ চৌধুরী।
৪৮) চট্টগ্রাম-৮ এরশাদ উল্লাহ।
৪৯) নেত্রকোণা-৪ লুৎফুজ্জামান বাবর।
৫০) ঝিনাইদহ-১ মো. আসাদুজ্জামান।
৫১) চট্টগ্রাম-৩ মোস্তফা কামাল পাশা।
৫২) চট্টগ্রাম-৫ মীর হেলাল।
৫৩) ফরিদপুর-২ শামা ওবায়েদ।
৫৪) চট্টগ্রাম-৯ আবু সুফিয়ান।
৫৫) চাঁদপুর-৫ মমিনুল হক।
৫৬) মৌলভীবাজার-৩ নাসের রহমান।
৫৭) ময়মনসিংহ-৮ লুৎফেল্লাহেল মাজেদ।
৫৮) ময়মনসিংহ-১১ ফখর উদ্দিন।
৫৯) কক্সবাজার-৩ লুৎফুর রহমান কাজল।
৬০) কক্সবাজার-৪ শাহজাহান চৌধুরী।
৬১) কিশোরগঞ্জ-৪ ফজলুর রহমান।
৬২) ব্রাহ্মণবাড়িয়া-১ এম এ হান্নান।
৬৩) ব্রাহ্মণবাড়িয়া-৩ মো. খালেদ হোসেন মাহবুব।
৬৪) ব্রাহ্মণবাড়িয়া-৪ মুশফিকুর রহমান।
৬৫) মাগুরা-১ মনোয়ার হোসেন।
৬৬) মাগুরা-২ নিতাই রায় চৌধুরী।
৬৭) ময়মনসিংহ-৭ মাহবুবুর রহমান।
৬৮) কক্সবাজার-২ আলমগীর ফরিদ।
৬৯) সুনামগঞ্জ-২ নাছির চৌধুরী।
৭০) কুমিল্লা-১ ড. খন্দকার মোশাররফ হোসেন।
৭১) কুমিল্লা-২ সেলিম ভূঁইয়া।
৭২) কুমিল্লা-৩ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
৭৩) মৌলভীবাজার-১ নাছির উদ্দিন।
৭৪) হবিগঞ্জ-১ রেজা কিবরিয়া।
৭৫) হবিগঞ্জ-২ মনসুর সাখাওয়াত।
৭৬) সিলেট-৪ আরিফুল হক চৌধুরী।
৭৭) লালমনিরহাট-৩ আসাদুল হাবিব দুলু।
৭৮) নওগাঁ-৪ ইকরামুল বারী টিটু।
৭৯) নওগাঁ-৬ শেখ মো. রেজাউল ইসলাম।
৮০) কুমিল্লা-৬ মনিরুল হক চৌধুরী।
৮১) কুমিল্লা-৮ জাকারিয়া তাহের।
৮২) কুমিল্লা-৯ আবুল কালাম।
৮৩) কুমিল্লা-১০ মোবাশ্বের আলম।
৮৪) জয়পুরহাট-২ আব্দুল বারী।
৮৫) ভোলা-২ হাফিজ ইব্রাহিম।
৮৬) ভোলা-৩ হাফিজ উদ্দিন আহমদ।
৮৭) পটুয়াখালী-৪ মোশাররফ হোসেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে ভোটগ্রহণ স্থগিত থাকায় এবার ২৯৯টি আসনে ভোট অনুষ্ঠিত হয়।
আসছে...
সাজু/নিএ
সর্বশেষ খবর