ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে প্রাপ্ত বেসরকারি প্রাথমিক ফলাফলে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি/২০২৬) রাতের ভোট গণনা শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ফলাফল ঘোষণা করে।
এই আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হয় বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণের মধ্যে। দলীয় বিদ্রোহী হিসেবে নির্বাচনে অংশ নেওয়া হিরণের সঙ্গে তীব্র ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে ৯ হাজার ৩২৫ ভোটের ব্যবধানে জয়লাভ করেন ধানের শীষ প্রতীকের প্রার্থী ইকবাল হোসাইন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন (ধানের শীষ) পেয়েছেন ৭৫ হাজার ৩২০ ভোট এবং আহাম্মদ তায়েবুর রহমান হিরণ (ঘোড়া) পেয়েছেন ৬৫ হাজার ৯৯৫ ভোট।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ফলাফল ঘোষণার পর ধানের শীষের সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর