• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ১৫ সেকেন্ড পূর্বে
মো. জোবায়ের হোসেন
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:৫০ দুপুর

টাঙ্গাইল- ৭ আসনে বিশাল ব্যবধানে বিজয়ী বিএনপির কালাম

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

টাঙ্গাইল-০৭ (মির্জাপুর) আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে ৭০ হাজার ২১৩ ভোট বেশী পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত আবুল কালাম আজাদ সিদ্দিকী। এনিয়ে তৃতীয় মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হলেন তিনি।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা প্রেরিত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীক নিয়ে আবুল কালাম আজাদ সিদ্দিকী পোস্টাল ভোটসহ পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ২৫৩ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল্লাহ এবনে আবুল হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭১ হাজার ৪০ ভোট। বাংলাদেশ রিপাবলিকান পার্টি মনোনীত তোফাজ্জল হোসেন পেয়েছেন ১ হাজার ৪৯২ ভোট।

১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত এই সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৭৫ হাজার ৪৩৭ জন। এরমধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ২ লাখ ১৮ হাজার ২৫২। যার মধ্যে বাতিল হয়েছে ৪ হাজার ৪৬৭টি ভোট। ভোটের শতকরা হার ৫৮.৮৬ শতাংশ ও গণভোটে ‘হ্যাঁ’ ভোটের শতকরা হার ৫৮.৬৫ শতাংশ।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিজয়ী প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী নিজ দল ও মির্জাপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া সাংবাদিকদের কাছে মির্জাপুরের জন্য ভাল কিছু করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]