• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
এনায়েত করিম
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৫৬ বিকাল

নির্বাচন-পরবর্তী সহিংসতা বন্ধের আহ্বান বাগেরহাটের নবনির্বাচিত এমপির

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করেছেন জামায়াত ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম।

মোরেলগঞ্জে নিজ বাসভবন প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, মোরেলগঞ্জের তেলিগাতী, চিংড়াখালী, গাজীরঘাট, জোকা, বারইখালী, খাউলিয়া ইউনিয়নসহ বিভিন্ন এলাকা থেকে নির্বাচন-পরবর্তী সময়ে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনকারীদের বাড়িঘরে হামলা এবং জামায়াতের নেতাকর্মীদের মারপিট করে আহত করার খবর আসছে।

এছাড়াও শরণখোলার সাউথখালী, তাফালবাড়ীয়ায় বিএনপি নেতাকর্মীরা তাঁর দলের কর্মীদের ওপর হামলা করছেন বলে অভিযোগ করেন তিনি। এলাকায় নির্বাচন-পরবর্তী বিশৃঙ্খলা ও সহিংসতা বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার জন্য সকলকে ধৈর্য ধারণ করার আহ্বান জানান অধ্যক্ষ আব্দুল আলিম। একই সাথে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, "আমি শুধু জামায়াত ইসলামীর এমপি নই, জনতার এমপি হিসাবে সকলকেই নিয়ে কাজ করতে চাই।" তিনি ২৪ ঘণ্টার মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করে অপরাধীদের গ্রেপ্তারসহ আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। অন্যথায় এর দায়ভার প্রশাসনকে নিতে হবে বলে সতর্ক করেন। তিনি তাঁর দলের নেতাকর্মীদেরও ধৈর্য ধারণ করে শান্ত থাকার জন্য আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াত নেতা অধ্যাপক শহিদুল ইসলাম, উপজেলা জামায়াত ইসলামের নায়েবে আমীর মাস্টার মনিরুজ্জামান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, জামায়াত নেতা অধ্যাপক আ. আলীম, মহিবুল্লাহ রফিকসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]