হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিজয়ী বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়াকে অভিনন্দন জানিয়েছেন ১১ দলীয় জোটের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরী।
তিনি নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট ফেসবুকে দেয়া এক পোস্টে বলেন, ‘বিজয়ী প্রার্থী ডা. রেজা কিবরিয়া ভাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন! আপনার নেতৃত্বে হবিগঞ্জ-১ সংসদীয় আসন সমৃদ্ধির পথে এগিয়ে যাবে, এই প্রত্যাশা করি।
তিনি বলেন, ‘আমরা পাঁচ ভাই এই নির্বাচনী লড়াইয়ে অংশ নিয়েছিলাম। আল্লাহ তায়ালা আপনাকে এই দেশ ও জাতির খেদমতের জন্য কবুল করেছেন। আপনার এই বিজয়ে আমরা আনন্দিত। অনেক অনেক মোবারকবাদ!’
এ আসনে প্রার্থী ছিলেন মোট পাঁচজন। তারা হলেন-বিএনপি প্রার্থী ড. রেজা কিবরিয়া (ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন- ১১১৯৯৯), তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিস ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরী (রিকশা প্রতীকে ভোট পেয়েছেন ৫৬১৩২), এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী শেখ সুজাত মিয়া (ঘোড়া প্রতীকে ভোট পেয়েছেন ৩৪৬৩৭)
এছাড়া ইসলামিক ফ্রন্টের প্রার্থী মোহাম্মদ বদরুর রেজা (চেয়ার প্রতীকে ভোট পেয়েছেন ৫২৭২) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) কাজী তোফায়েল আহমেদ (মোটরগাড়ি প্রতীকে ভোট পেয়েছেন ৬৪৪)। ত্রয়োদশ সংসদ নির্বাচনে এ আসনটিতে মোট কেন্দ্র ছিল ১৭৭টি, প্রাপ্ত কেন্দ্র ১৭৭ এবং মোট ভোটার ৪ লাখ ৬৬ হাজার ৯২১ জন।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর