• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৯ মিনিট পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৫৭ রাত

গণভোটে ‘হ্যাঁ’ ভোট ৬৮.০৬ শতাংশ, ‘না’ ৩১.৯৪%

প্রতীকী ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নির্বাচনে গণভোটের হার ৬০ দশমিক ২৬ শতাংশ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার পর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ইসি সচিব আখতার আহমেদ ফলাফল ঘোষণা করেন।

তিনি বলেন, গণভোটের হার ৬০ দশমিক ২৬ শতাংশ। তথ্যের বিভ্রাট যেন না হয়, সেই কারণে ফল প্রকাশে দেরি হলো।

ইসি সচিব জানান, ত্রয়োদশ সংসদের সঙ্গে অনুষ্ঠিত চতুর্থ গণভোটে অংশ নিয়েছেন ৭ কোটি ৬ লাখ ৪০ হাজার ৫৬ জন। অর্থাৎ ভোটের হার ৬০ দশমিক ২৬ শতাংশ।

এর মধ্যে ‘হ্যাঁ’ ভোটে রায় দিয়েছেন ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ জন (৬৮.০৬%)।

আর সংস্কার বাস্তবায়নে অসম্মতি জানিয়েছেন ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ জন (৩১.৯৪%)।
এবারের নির্বাচনে ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে। চট্টগ্রামের দুটি আসনের ফলফল অর্থ ঋণ মামলায় হাইকোর্টে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত রেখেছে ইসি। এ ছাড়া এক প্রার্থীর মৃত্যুতে একটি আসনে নির্বাচন স্থগিত ছিল।

প্রার্থীর ফল ঘোষণা না করলেও চট্টগ্রামের ওই দুটি আসনের গণভোটের হিসাবও ফলাফলে যুক্ত করা হয়েছে।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি সংসদীয় আসনের মধ্যে বিএনপি জয়ী হয়েছে ২০৯টি আসনে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে বিজয়ী হয়েছে। এনসিপি ছয়টি ও বাংলাদেশ খেলাফত মজলিস দুটি আসনে বিজয়ী হয়েছে। এই তিনটি দলই ১১ দলীয় জোটে আছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি করে আসন পেয়েছে ইসলামী আন্দোলন, গণ-অধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি, গণসংহতি আন্দোলন ও খেলাফত মজলিস।

এ ছাড়া সাতটি আসনে জয়ী হয়েছে স্বতন্ত্র প্রার্থী।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]