• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৮ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৬, ১১:৫৩ দুপুর

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি সংকট এখনো অব্যাহত রয়েছে। এ পরিস্থিতিতে অতীতের ব্যর্থতা নিয়ে সমালোচনায় সময় না দিয়ে আগামী দিনে কীভাবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যায়, সরকার সে লক্ষ্যেই কাজ করছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে ১ হাজার ৫০০ কোটি টাকার তহবিল গঠনের কথা জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, আগামী এক বছরের মধ্যে দেশের ১৭ হাজার সেচ পাম্পকে সৌরবিদ্যুতের আওতায় আনা হবে। সৌরবিদ্যুৎ থেকে বছরে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আগামী গ্রীষ্মের আগেই জাতীয় গ্রিডে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।

প্রধানমন্ত্রী বলেন, বিগত সময়ে দেশকে সম্পূর্ণ আমদানিনির্ভর রাষ্ট্রে পরিণত করা হয়েছিল। জ্বালানি খাতে আমদানির ওপর নির্ভরতা কমিয়ে দেশীয় ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এখন জরুরি। এ জন্য সৌরবিদ্যুৎ উৎপাদন ও ব্যবহার সম্প্রসারণে সরকার গুরুত্ব দিচ্ছে।

তিনি আরও বলেন, অর্থের অভাবে যেন উদ্যোক্তারা সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগের উদ্যোগ থেকে পিছিয়ে না যান, সে জন্য প্রয়োজনীয় সহায়তা দিতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগ বাড়ানো এবং উদ্যোক্তাদের অর্থায়নের সুযোগ তৈরি করাও সরকারের উদ্যোগের অংশ।

দুই দিনব্যাপী বাংলাদেশ সোলার এক্সপোতে সৌরবিদ্যুতের আধুনিক প্রযুক্তি, বিনিয়োগের সুযোগ এবং নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ নিয়ে বিভিন্ন আয়োজন রয়েছে। বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করেছে।

স্বাধীন/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]