• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ২৩ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:২৭ বিকাল

‘মনে মনে ক্রীড়ামন্ত্রী হয়ে বসে থাকা একজনের মাথা নষ্ট হয়ে গেছে’

ফাইল ফটো

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, নির্বাচনে পরাজিত হয়ে মনে মনে ক্রীড়া মন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা রাখা একজনের মাথা নষ্ট হয়ে গেছে। তিনি আজ (১৪ ফেব্রুয়ারি) ফেসবুকে স্ট্যাটাসে বলেন, কথাগুলো বলার উদ্দেশ্য নেই, তবে তার কর্মকাণ্ড এড়িয়ে যাওয়া সম্ভব নয়।

আসিফ জানিয়েছেন, গত দেড় বছরে ক্রীড়া খাতে কাজ করার সময় সবচেয়ে বেশি বাধা সৃষ্টি করেছেন এই একই ব্যক্তি। বারবার ব্যর্থ হলেও থামেননি, এখন নির্বাচনে পরাজিত হওয়ার ক্ষোভও তার ওপর বের করছেন। তিনি উল্লেখ করেন, “ঢাকা-১৬ তে তো এনসিপির প্রার্থীও ছিল না।”

তিনি আরও অভিযোগ করেন, প্রথমে সজীব ওয়াজেদ জয়ের বন্ধুকে নিয়ে বাফুফে দখল করতে চেয়েছিলেন, কিন্তু ব্যর্থ হন। এরপর থেকে ফুটবলের উন্নয়ন ও অন্যান্য কার্যক্রমে বর্তমান বাফুফে নেতৃত্ব ও সরকারকে বাধা দেন। বিসিবিতে নিজের ভাইসহ নিজের পছন্দমতো লোক নিয়ে আসার চেষ্টা করেও নির্বাচনে পরাজিত হয়ে পদে পদে অসহযোগিতা ও বাধা সৃষ্টি করেছেন।

সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আরও জানান, তিনি পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করতে চেয়েছিলেন। ফুটবলের জন্য করা সার্চ কমিটিতেও তিনি পরামর্শ অনুযায়ী একজনকে অন্তর্ভুক্ত করেছিলেন। পরে সেই ব্যক্তি বিভিন্ন ফেডারেশনের কার্যালয় দখল শুরু করলে অপসারণ করা হয়। অপসারণের পর তার নামে মামলা করানো হয়।

আসিফ অভিযোগ করেন, এখন স্পোর্টস মিডিয়াও দখলে নেওয়া হচ্ছে এবং তারা নিজের মতো আক্রমণ চালাচ্ছে। তিনি বলেন, “আমরা ফুটবল, ক্রিকেটসহ প্রায় সব ক্ষেত্রে যুগ যুগের মাফিয়াদের সরিয়েছি। মাত্র দেড় বছরের মধ্যেই এর ফলাফল দেশবাসী দেখতে পাচ্ছে। কিন্তু তারা স্পোর্টস মিডিয়ার মাধ্যমে আমার বিরুদ্ধে যাচ্ছাইহীন হামলা চালাচ্ছে।”

তিনি আরও বলেন, দেড় বছর ভদ্রতা এবং নিরবতার সাথে কাজ করে গেছি, আপনাদের অপকর্ম নিয়ে মুখ খুলিনি বলে ভাববেন না যে কথা বলতে পারি না। বাধ্য করবেন না, আপনাদের নোংরামিতে নিজেকে জড়াতে চাই না।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]