• ঢাকা
  • ঢাকা, সোমবার, ০২ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৩ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৬, ০৪:৩১ দুপুর

প্রধানমন্ত্রী জাপান থেকে বড় একটি আম নিয়ে এসেছেন: সাদিক কায়েম

ছবি: সংগৃহীত

জাপান সফর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান বড় একটি ‘আম’ নিয়ে এসেছেন বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। জাপানের সঙ্গে করা চুক্তির বিষয়বস্তু স্পষ্ট না করার অভিযোগ তুলে তিনি সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন।

গত শনিবার (৩১ অক্টোবর) কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে ১১ দলীয় ঐক্যের লংমার্চের সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন সাদিক কায়েম।

তিনি বলেন, ‘আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আম তারেক রহমানকে সঙ্গে নিয়ে জাপানে গিয়েছেন। জাপান থেকে বড় একটা “আম” নিয়ে এসেছেন আপনাদের জন্য। জাপানের সঙ্গে কী চুক্তি করেছেন, তা তিনি এখন পর্যন্ত আমাদের কাছে পরিষ্কার করেননি। আমরা দেখতে পেয়েছি, ভারত এই চুক্তিকে স্বাগত জানিয়েছে। আমাদের কাছে মনে হচ্ছে, বর্তমানে বিএনপি সরকার, তারেক রহমানের সরকার নতুনভাবে ভারতের ঠিকাদারি নিয়েছে।’

বিপ্লব-পরবর্তী সময়ে দায়িত্ব পালন করা উপদেষ্টাদের ব্যর্থতার কারণেই বর্তমানে গণভোটের জনরায় ও জুলাই সনদ নিয়ে আলোচনা করতে হচ্ছে বলে মন্তব্য করেন ডাকসু ভিপি।

সাদিক কায়েম বলেন, বিপ্লবের পর যাদের উপদেষ্টা ও ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল, তাদের ব্যর্থতার কারণে রাষ্ট্র সংস্কারের বিষয়টি যথাযথভাবে এগোয়নি। অথচ তখন শহীদদের আকাঙ্ক্ষা অনুযায়ী নতুন ও সুন্দর বাংলাদেশ গঠনের পরিকল্পনা নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল।

তিনি অভিযোগ করেন, সেই সময়ে বিএনপির সঙ্গে আপস করা হয়েছিল। জামায়াত ও ছাত্রশিবির যখন আগে রাষ্ট্র সংস্কার এবং পরে নির্বাচনের কথা বলেছিল, তখন বিএনপি ক্ষমতায় যাওয়ার তাড়নায় গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে আয়োজনের দাবি জানিয়েছিল।

সাদিক কায়েমের অভিযোগ, বর্তমানে বিএনপি গণভোটে ৭০ শতাংশ মানুষের দেওয়া জনরায় উপেক্ষা করছে। এর মাধ্যমে শহীদদের রক্তের সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

ডাকসু ভিপি বলেন, ‘আজকে যে আমাদের এখানে একটাই দাবি—গণভোটের জনরায় বাস্তবায়ন করতে হবে, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়িত হলে রাষ্ট্র সংস্কার হবে। চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস, দখলদারত্ব ও দুর্নীতি বন্ধ হবে।’

বক্তব্যের শেষ পর্যায়ে গণভোটের জনরায় বাস্তবায়নে আন্দোলনের ডাক দেওয়ার প্রসঙ্গ তুলে ধরেন সাবেক এই শিবির নেতা। তিনি সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশে প্রশ্ন করেন, রাষ্ট্রনায়ক হিসেবে ড. শফিকুর রহমান যদি এক দফার ডাক দেন, তাহলে তারা রাজপথে নামতে প্রস্তুত কি না।

এ সময় তিনি শহীদ ওসমান হাদির মতো জীবন দেওয়ার প্রস্তুতি নিয়ে হলেও জুলাই সনদ বাস্তবায়নের আন্দোলনে পিছু না হটার শপথ নেওয়ার আহ্বান জানান।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]