• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৯ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৫৮ বিকাল

হঠাৎ মহাসড়কে নেমে এলো মোদির বিমান, নেপথ্যে কি?

ছবি: সংগৃহীত

হঠাৎ মহাসড়কে অবতরণ করলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি–এর বিমান, তবে আতঙ্কের কোনো কারণ নেই। এই বিশেষ অবতরণের মাধ্যমে নতুন রেকর্ড স্থাপন করা হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম NDTV জানায়, আসামে জাতীয় সড়কের উপর নির্মিত উত্তর-পূর্ব ভারতের প্রথম ইমার্জেন্সি ল্যান্ডিং ফ্যাসিলিটি (ইএলএফ)-এ C-130J সামরিক পরিবহন বিমান অবতরণ করে ইতিহাস গড়েছেন প্রধানমন্ত্রী মোদি। এটি রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তার একদিনের সফরের সূচনা করেছে।

চাবুয়া এয়ারফিল্ড থেকে উড্ডয়ন করে আসামের মরান এলাকায়, জাতীয় সড়ক-৩৭-এর একটি অংশে নির্মিত ইএলএফ-এ অবতরণ করেন তিনি। প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৪.২ কিলোমিটার দীর্ঘ এই শক্তিশালী রানওয়ে মরান বাইপাসে অবস্থিত। এটি ভারতীয় বিমানবাহিনীর যুদ্ধবিমান ও পরিবহন বিমানের জন্য কৌশলগত ও বহুমুখী সুবিধা প্রদান করবে।

প্রধানমন্ত্রী একটি পোস্টে উল্লেখ করেছেন, ইএলএফ জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং প্রয়োজনে দিবরুগাড় বিমানবন্দরের বিকল্প হিসেবেও ব্যবহার করা যাবে। এখানে সর্বোচ্চ ৪০ টন ওজনের যুদ্ধবিমান এবং ৭৪ টন ওজনের পরিবহন বিমান অবতরণ করতে সক্ষম।

ভারতের প্রথম ইএলএফ ২০২১ সালে বারমার জেলায় উদ্বোধন করা হয়েছিল। অবতরণের পর প্রধানমন্ত্রী প্রায় ৪০ মিনিটের একটি এয়ার শো উপভোগ করেন। এতে ভারতীয় বিমান বাহিনীর তেজস, সুখোই ও রাফালসহ বিভিন্ন যুদ্ধবিমান অংশ নেয়।

সফরকালে তিনি একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর মধ্যে রয়েছে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত গুয়াহাটি ও উত্তর গুয়াহাটিকে সংযুক্তকারী সেতু, যা যানজট কমানো ও যোগাযোগব্যবস্থা উন্নত করতে সহায়ক হবে। এছাড়া বঙ্গোরায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট গৌহাটির অস্থায়ী ক্যাম্পাস উদ্বোধন করবেন তিনি।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]