সোমবার (১৬ ফেব্রুয়ারি) নবনির্বাচিত সংসদ সদস্য এবং নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যা গণতান্ত্রিক বাংলাদেশের এক নতুন অধ্যায়ের সূচনা হিসেবে ধরা হচ্ছে।
সোমবার সকালেই নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন। শপথবাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার। এরইমধ্যে শপথ অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি শুরু হয়েছে।
এদিন বিকেলেই রাষ্ট্রপতির আমন্ত্রণে বঙ্গভবনে হাজির হবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন।
এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছিলেন, শপথ অনুষ্ঠান দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন হবে। “খুব দেরি হলেও এটা ১৬ কিংবা ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে, এর পরে যাবে না।” তিনি জানান, শপথের প্রস্তুতি গত শুক্রবার থেকে শুরু হয়েছে। নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গে সকল কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে চলছে।
উল্লেখ্য, নির্বাচনে ২৯৭ আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০৯টিতে জয় পেয়েছে। ফল ঘোষণা স্থগিত থাকা দুটি আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে রয়েছেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর