• ঢাকা
  • ঢাকা, সোমবার, ০২ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১০ সেকেন্ড পূর্বে
শাহীন মাহমুদ রাসেল
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৬, ১১:২১ রাত

কক্সবাজারে সদর পুলিশের সাড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৫

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কক্সবাজার শহর ও আশপাশের ইউনিয়ন এলাকায় চুরি-ছিনতাইসহ অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়েছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। গত ২৪ ঘণ্টায় পরিচালিত এ অভিযানে ১৫ জন মাদকসেবী, দুটি ধর্তব্য অপরাধের মামলার আসামি, সাতজন পরোয়ানাভুক্ত এবং নিয়মিত মামলার একজন আসামিসহ মোট ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের পৃথক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ১৫ মাদকসেবী হলেন আবুর বাশার (৩২), মাবুদ (২৩), সোনা মিয়া (৪৮), সেলিম উল্লাহ (৪৩), সাইমন (২১), আব্দুল জলিল (৪৫), জয়নাল উদ্দিন (২৮), সৈয়দ (৩৮), আব্দুস সোবাহান (৩৬), মুজিব (৩৬), মিজবাহ ওরফে পেট্রো (২৬), আবু তালেব (৪৫), আদিব (১৯), মাসুদ (১৯) ও নোমান হোসেন (২৫)। ধর্তব্য অপরাধে গ্রেপ্তার দুজন হলেন মাহবুব (২০) ও শহিদুল ইসলাম ওরফে সুমন (৩১)।

পুলিশের তথ্যমতে, শহিদুলের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা, ২০২৫ সালের দ্রুত বিচার আইনের মামলা এবং চলতি বছরের ২৩ অক্টোবর দায়ের করা মারামারি, গুরুতর জখম, হত্যাচেষ্টা ও চুরিসহ বিভিন্ন অভিযোগের মামলা রয়েছে। এ ছাড়া পরোয়ানাভুক্ত গ্রেপ্তার সাতজন হলেন হোছনে আরা, জাগির হোছাইন, আলমগীর (৩৩), নুরুল আজিম, আনোয়ার ইসলাম সাগর, রুবেল (২৮) ও শাহীন (২৮)। তাদের মধ্যে আলমগীর ও নুরুল আজিম সাজাপ্রাপ্ত আসামি। অন্যদিকে নিয়মিত মামলায় গ্রেপ্তার হয়েছেন মুরশেদ প্রকাশ ইলেক্ট্রিক মোর্শেদ (৬৩)।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, চুরি, ছিনতাই, মাদকসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ নিয়মিত কাজ করছে। অপরাধপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ করে কেউ পার পাওয়ার সুযোগ পাবে না। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, অপরাধীদের পাশাপাশি অপরাধে জড়িত চক্রের সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]