সবাইকে সাবধান করছি কুষ্টিয়াতে আমরা কোন অন্যায় হতে দিবো না। প্রথমে চাঁদাবাজি ও ক্যান্সার মুক্ত করতে কাজ করবো। শপথ গ্রহণের পরে ১শো দিনের মধ্যে যা ওয়াদা করেছিলাম তা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। নির্বাচনে বিজয়ী হয়ে শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকে কুষ্টিয়া সদর উপজেলার সকল ইউনিয়নের জনসাধারণের সাথে সাক্ষাৎ করতে পথসভা করেন। পরে রাত ৭টার দিকে কুষ্টিয়া ঢাকা রোডের পাশে হাজী শরিয়তুল্লাহ এতিম খানার আব্দুল ওয়াহেদ অডিটোরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানে কুষ্টিয়া-৩ সদর আসনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচিত নবাগত এমপি মুফতী আমির হামজা এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আপনারা ভয় পাবেন না। আমরা এমপি হওয়ার পরেও যদি কোন মানুষ আমাদের ভয় দেখায় তাহলে ফেল করা ভালো ছিলো। সুতরাং কোন ভয় নেই। যে যা করবে বাকি আমরা দেখবো ইনশাআল্লাহ।
নবাগত এমপি মুফতী আমির হামজা আরো বলেন, আপনারা আমাকে যে সংবর্ধনা জানাতে অনুষ্ঠানের আয়োজন করেছেন, এ বিজয় আমারা ব্যক্তিগত বা দলের বিজয় না। এ বিজয় কুষ্টিয়ার সর্বস্তরের জনগণের বিজয়। দীর্ঘদিনের দু:শাসন ও অন্যায়ের বিরুদ্ধে জনতা যে রায় দিয়েছে, তার মর্যাদা রক্ষার্থে আমি কাজ করবো ইনশাআল্লাহ। সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাই। সকলের সহযোগীতাই কুষ্টিয়াকে আদর্শ ও মডেল জনপদ হিসেবে গড়ে তুলতে চাই।
চলো এক সাথে গড়ি বাংলাদেশ, আল্লাহর আইন চাই' সৎ লোকের শাসন চাই প্রতিপাদ্যকে সামনে রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া সদর-৩ আসনে নবনির্বাচিত এমপি মুফতী আমির হামজাকে জেলা জামায়াতে ইসলামী সংবর্ধনা প্রদান করেন।
এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সুরা সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দার ও সহকারী সেক্রেটারি রবিনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন, কুষ্টিয়া শহর জামায়াতে ইসলামী আমির এনামুল হক ও সার্বিক সঞ্চালনা করেন সেক্রেটারি শামীম হুসাঈন। উল্লেখ্য, কুষ্টিয়া পৌরসভার সর্বস্তরের জনগন এই অনুষ্ঠানের আয়োজন করেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর