• ঢাকা
  • ঢাকা, রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ১১ সেকেন্ড পূর্বে
আরিফ হোসেন
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:৩২ দুপুর

মাদকের বিরুদ্ধে কথা বলায় 'নাটকীয়' ধর্ষণ মামলা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ভোলার চরফ্যাশনে মাদকের বিরুদ্ধে কথা বলায় 'নাটকীয়' ধর্ষণ মামলায় তিন যুবককে ফাঁসনোর অভিযোগ উঠেছে।

রোববার (১৫ ফেব্রুয়ারী) চরফ্যাশন প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এমন অভিযোগ করেছেন নুর করিমসহ অপর দুই আসামী।

লিখিত বক্তব্যে ভুক্তভোগীরা জানান, হাসান সরদার একজন চিহ্নিত মাদক কারবারী। সে চট্রগ্রামে কর্মস্থলে থাকায় বিভিন্ন পরিবহনের সাথে তার সখ্যতা থাকার কারনে ওইসব পরিবহন দিয়ে ভোলার চরফ্যাশনসহ বিভিন্ন উপজেলায় মাদক পাচার করে আসছিলেন। এতে যুব সমাজ ক্ষতির মুখে পড়ায় আবদুল্লাহপুর ইউনিয়নের ৬ ও ৭ নং ওয়ার্ডের শতশত নারী পুরুষ তার বিচারের দাবীতে ইতোপূর্বে ঝাড়ু মিছিল করেছেন এবং মাদকের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলায় মাদক কারবারী হাসান সরদারের মাদক কারবারে ব্যাঘাত ঘটে। এতে হাসান সরদার ক্ষিপ্ত হয়ে স্থানীয় প্রতিবাদকারী নুর করিমের দোকানে হামলা চালিয়ে ভাংচুর করে তার ছেলে-স্ত্রীকে কুপিয়ে জখম ও তাকে মারধর করেন।

এছাড়াও তার মাদক কারবার টিকিয়ে রাখতে নুর করিম, হানিফ ও নাজমুলকে আসামি করে হাসান সরদার তার স্ত্রীকে দিয়ে ১৪ ফেব্রুয়ারী চরফ্যাশন থানায় নাটকীয় ধর্ষণ মামলা দিয়েছেন। এসময় তারা মাদক কারবারী ও তার স্ত্রীর মিথ্যা মামলা থেকে প্রতিকার চেয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছেন।

অভিযোগ প্রসঙ্গে হাসান সরদার বলেন, 'আমি চট্টগ্রামে ব্যবসা করি। এলাকায় মাদক বিক্রির সাথে আমি জড়িত না।'

চরফ্যাশন থানার ওসি জাহাঙ্গীর বাদশা জানান, ভিক্টিম নারীর অভিযোগের ভিত্তিতে একটি মামলা হয়েছে। ঘটনাটি তদন্ত চলছে। সত্য বা মিথ্যা তদন্তে বেড়িয়ে আসবে।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]