কুমিল্লায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী ও সিগারেট জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সদস্যরা। রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ৩টার দিকে বিশেষ টহল অভিযান চালিয়ে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার আওতাধীন বিবিরবাজার বিওপি’র অধীনস্থ কটকবাজার পোস্টের একটি টহলদল সীমান্তসংলগ্ন এলাকায় থেকে উদ্ধার করেছে।
রোববার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তা নিশ্চিত করেছেন। বিজিবি সূত্রে জানা যায়- গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার আওতাধীন বিবিরবাজার বিওপি’র অধীনস্থ কটকবাজার পোস্টের একটি টহলদল সীমান্ত সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাগবেড় নামক স্থানে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি ও সিগারেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত শাড়ি ও সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৫৯ লাখ ৮০ হাজার টাকা। উদ্ধারকৃত মালামাল বিধি অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে। উল্লেখ্য, সীমান্ত এলাকায় চোরাচালান ও অপরাধ দমনে ১০ বিজিবি নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রেখেছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর