রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আ ক ম জামাল উদ্দিনসহ পাঁচজনকে ধানমন্ডি থানা পুলিশ আটক করেছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক হওয়া বাকি চারজনের নাম এখনো জানা যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশের পক্ষ থেকে কেউ মন্তব্য করতে চাননি।
রমনা বিভাগের ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, “এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারব না।”
এর আগে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম কামাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে নিজেকে আওয়ামী লীগের আমলে বঞ্চিত হিসেবে উল্লেখ করেছিলেন।
পোস্টে তিনি লিখেন, ‘ধানমন্ডি ৩২-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভগ্ন বাসভবনে গমন করে অশ্রুপাত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব আজ বিকেল ৪টায়। আপনাদের দলে দলে যোগদান করার অনুরোধ করছি।’
কুশল/সাএ
সর্বশেষ খবর