আজ ১৫ ফেব্রুয়ারি বেনাপোল ট্রাজেডির ১২ বছর পূর্ণ হলো। ২০১৪ সালের এই দিনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯ জন কোমলমতি শিক্ষার্থী প্রাণ হারায়। এক যুগ পেরিয়ে গেলেও যশোরের বেনাপোলে সেই শোক আজও অম্লান।
গত ২০১৪ সালের ১৫ ফেব্রুয়ারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষা সফর শেষে মেহেরপুরের মুজিবনগর থেকে বাসে করে ফিরছিল। রাত ৮টার দিকে চৌগাছা-মহেশপুর সড়কের ঝাউতলা কাঁদবিলা এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই ও হাসপাতালে নেওয়ার পথে ৯ শিক্ষার্থী এ দুর্ঘটনায় মারা যায়।
আহত হয় অর্ধতাধিক শিক্ষার্থী ও শিক্ষক। নিহতরা তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। তাদের মৃত্যুতে বেনাপোলসহ সারাদেশ শোকে স্তব্ধ হয়ে পড়ে।
প্রতি বছর বিদ্যালয়ে শোকসভা, মিলাদ মাহফিল ও স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের আয়োজন করা হলেও এ বছর তেমন কোনো আনুষ্ঠানিক কর্মসূচি দেখা যায়নি।
সংশ্লিষ্টরা জানান, নির্বাচনী ব্যস্ততার কারণে আয়োজন সীমিত ছিল। এদিকে বেনাপোল পৌরসভার নির্মিত স্মৃতিস্তম্ভটি বর্তমানে অযত্ন-অবহেলায় রয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
১৫ ফেব্রুয়ারি শুধু একটি তারিখ নয়, এটি বেনাপোলবাসীর হৃদয়ে চিরস্থায়ী এক বেদনা শোকবহ দিন। এ দিবস আসলেই বেনাপোলবাসির হৃদয়ে রক্তক্ষরন হয়।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর