• ঢাকা
  • ঢাকা, রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৬ মিনিট পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৩০ রাত

মির্জা আব্বাস- এর ছায়ামন্ত্রী হিসেবে নাসির পাটোয়ারীকে দেখতে চায় নেটিজেনরা

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বহুল আলোচিত ঢাকা-৮ আসনে দিনভর নাটকীয়তার পর বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারী।

শুক্রবার ভোররাত পৌনে ৪টায় ঢাকার বিভাগীয় কমিশনার (রিটার্নিং কর্মকর্তা) শরফ উদ্দিন আহমেদ চৌধুরী ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, ১০৯টি কেন্দ্রের মধ্যে ১০৮টির ফলাফলে মির্জা আব্বাস পেয়েছেন ৫৬ হাজার ৫৫২ ভোট এবং ২ হাজার ৮১৪টি পোস্টাল ভোট। অন্যদিকে নাসির উদ্দিন পাটোয়ারী পেয়েছেন ৫১ হাজার ৫৭২ ভোট ও ২ হাজার ৫৫৫টি পোস্টাল ভোট।

এই আসন ঘিরে ভোটারদের আগ্রহ ছিল চরমে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই পুরো লড়াইকে ‘টম অ্যান্ড জেরি’র সঙ্গে তুলনা করেছেন। ফল ঘোষণার পরও আলোচনা থামেনি, বরং নতুন মাত্রা পেয়েছে। এখন নেটিজেনদের আলোচনায় উঠে এসেছে ‘ছায়ামন্ত্রী’ প্রসঙ্গ।

সাংবাদিক আবু সালে মুসা নিজের ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, “প্রত্যেক মন্ত্রীর সমালোচনা করার জন্য বিরোধীদল থেকে একজন ছায়ামন্ত্রী থাকবে। হয়তো মির্জা আব্বাসের ছায়ামন্ত্রী হিসেবে নাসির উদ্দিন পাটোয়ারীকে দেখতে যাচ্ছি।” তার এই স্ট্যাটাসটি ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে শেয়ার হয়েছে।

অনেকেই মন্তব্য করছেন, সংসদে শক্তিশালী ও যুক্তিনির্ভর বিরোধী কণ্ঠ হিসেবে নাসির পাটোয়ারী কার্যকর ভূমিকা রাখতে পারেন। কেউ লিখেছেন, “ঢাকা-৮ এ হারলেও রাজনীতিতে জিতেছেন নাসির।” আবার কেউ মজা করে লিখেছেন, “এবার সংসদে লাইভ টম অ্যান্ড জেরি শো দেখতে চাই!”

এদিকে নির্বাচনে বড় জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে দলটি। সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে চলছে আলোচনা। এমন পরিস্থিতিতে জামায়াত জোটের অন্যতম শরিক জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, তারা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, “আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং সার্বিক কার্যক্রমে ওয়াচডগ হিসেবে কাজ করবে ছায়া মন্ত্রিসভা।”

ছায়া মন্ত্রিসভা মূলত সংসদের প্রধান বিরোধী দলের নেতৃত্বে গঠিত একটি বিকল্প কাঠামো, যেখানে সরকারে থাকা প্রতিটি মন্ত্রীর বিপরীতে একজন করে ছায়া মন্ত্রী থাকেন। তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম বিশ্লেষণ করেন এবং বিকল্প প্রস্তাব তুলে ধরেন।

ফলাফল ঘোষণার পর তাই ঢাকা-৮ এখন শুধু একটি আসন নয়, বরং জাতীয় রাজনীতিতে সম্ভাব্য ‘ছায়া রাজনীতি’র আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এখন দেখার বিষয়—নেটিজেনদের প্রত্যাশা বাস্তবে রূপ নেয় কি না।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]