নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানোর চিঠি পেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার(সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
সোমবার(১৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা নিশ্চিত করেন, সকাল ১০টা থেকে শপথ কক্ষে শপথ পাঠ অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে কয়েক দফায় হতে পারে।
তিনি বলেন, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানোর বিষয়ে সংসদ সচিবালয় থেকে প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দেয়া হয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর