• ঢাকা
  • ঢাকা, সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৩৬ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:০৪ বিকাল

ভোটকেন্দ্রে সিলমারা ব্যালট উদ্ধার, ইউএনও অবরুদ্ধ

ছবি: সংগৃহীত

রংপুরের পীরগঞ্জ উপজেলায় একটি ভোটকেন্দ্র থেকে ছয়টি ব্যালট পেপার এবং দুটি সিল উদ্ধার হওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পপি খাতুনও সেখানে অবরুদ্ধ হন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মদনখালী ইউনিয়নের হাসারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এই ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালেই কয়েকজন শিক্ষার্থী শ্রেণিকক্ষে ঢুকে দুটি সিলসহ ছয়টি ব্যালট পেপার পড়ে থাকতে দেখে।

ব্যালটগুলোর মধ্যে দুটি ধানের শীষ প্রতীকের জন্য, দুটি ‘হ্যাঁ’ এবং দুটি ‘না’ ভোট হিসেবে পাওয়া যায়। বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নজরে আসার পর তিনি ব্যালট ও সিল জব্দ করে উপজেলা প্রশাসনকে অবহিত করেন। খবর পেয়ে ইউএনও পপি খাতুন ঘটনাস্থলে পৌঁছান, তবে ততক্ষণে বিক্ষুব্ধ স্থানীয়রা সেখানে জমায়েত হয়ে প্রতিবাদ জানাতে শুরু করেন।

অভিযোগ ওঠে, নির্বাচনে কারচুপি ও অনিয়মের ধারাবাহিকতার মধ্যেই এই ব্যালট উদ্ধার হয়েছে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে ইউএনও বিদ্যালয় চত্বরে অবরুদ্ধ হয়ে পড়েন। বাইরে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে স্থানীয়রা। ঝাড়ু হাতে কয়েকজন নারীও বিক্ষোভে অংশ নেন।

বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছিল এবং বিক্ষোভ চলছিল বলে জানা গেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে।’

রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নুরুল আমীন এক লাখ ২০ হাজার ১২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সাইফুল ইসলাম পেয়েছেন এক লাখ ১৭ হাজার ৭০৩ ভোট।

ফলাফল ঘোষণার পর থেকেই ভোটে কারচুপির অভিযোগ তুলে পুনরায় ভোট গণনার দাবিতে গত তিন দিন ধরে বিক্ষোভ করছেন বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com