চট্টগ্রামের কক্সবাজার থেকে ২২২ কিলোমিটার দক্ষিণপূর্বে বঙ্গোপসাগর-এ ৪ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বিকেল ৫টা ৫৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।
অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট VolcanoDiscovery জানিয়েছে, এটি ছিল অগভীর ভূমিকম্প এবং এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার নিচে। তবে এখন পর্যন্ত কেউ এই কম্পন অনুভব করেছেন— এমন কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে ১০ ফেব্রুয়ারি ভারতের মেঘালয় রাজ্যসংলগ্ন অঞ্চলে ৪ দশমিক ০ মাত্রার একটি মাঝারি ভূমিকম্প অনুভূত হয়। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (EMSC) জানায়, ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে।
কম্পনের কেন্দ্র ছিল ভারতের গুয়াহাটি শহর থেকে প্রায় ১২৪ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে এবং বাংলাদেশের সিলেট শহর থেকে প্রায় ২১ কিলোমিটার উত্তরে।
ওই সময় ভারতের উত্তর-পূর্বাঞ্চলের পাশাপাশি বাংলাদেশের সিলেট ও আশপাশের এলাকাতেও কম্পন অনুভূত হয়েছিল। তবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
সাজু/নিএ
সর্বশেষ খবর