• ঢাকা
  • ঢাকা, সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৩ মিনিট পূর্বে
চয়ন আহমেদ
কুষ্টিয়া থেকে
প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:২০ রাত

কুষ্টিয়ায় দুপক্ষের মধ্যে তুমুল গোলাগুলি, গুলিবিদ্ধ ৩

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা-এর ফিলিপনগর ইউনিয়নের পশ্চিম দক্ষিণ ফিলিপনগর গ্রামে পূর্ব শত্রুতার জেরে দু’পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে তিনজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন—আনিচুর রহমান (৫৫), নবাব মাস্টার ও আশরাফুল ইসলাম। আহতদের স্থানীয়রা উদ্ধার করে প্রথমে প্রাথমিক চিকিৎসা দেন। পরে তাদের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে হঠাৎ দু’গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। পরে উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, এর আগে আনিচুর রহমানের বাড়ির টিন চুরির ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। সেই ঘটনার জের ধরেই এ গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় দফাদারপাড়া এলাকার ময়জুদ্দিন দফাদারের ছেলে রিন্টু (২৬), সোহরাবের ছেলে দোয়েল (২৫), তুয়বুদ্দির ছেলে সিহাব (৫০), জালালসহ অজ্ঞাতনামা আরও ৮–১০ জন জড়িত থাকতে পারেন বলে অভিযোগ রয়েছে। তবে অভিযুক্তদের বক্তব্য এখনো পাওয়া যায়নি।

দৌলতপুর থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, পূর্ব শত্রুতার জেরে দু’পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে এবং এতে তিনজন আহত হয়েছেন। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি আরও জানান, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেননি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com