জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠান শেষে সংসদীয় দলের প্রথম সভায় তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র নব-নির্বাচিত সদস্যদের শপথ শেষে সংসদীয় দলের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা তারেক রহমানকে সর্বসম্মতি ক্রমে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
এর আগে সকাল সাড়ে দশটার দিকে সংসদ ভবনের শপথপাঠ কক্ষে প্রধান নির্বাচন কমিশনার বিএনপি জোট থেকে নির্বাচিত সদস্যদের শপথপাঠ করান।
মাসুম/সাএ
সর্বশেষ খবর