গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে এবং ১৩ ফেব্রুয়ারি ঘোষিত ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ এ রিট আবেদন করেন।
রিট আবেদনে গণভোট আয়োজনের প্রক্রিয়া, ফলাফল ঘোষণা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকার বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে বলে জানা গেছে। এতে গণভোটের ফলাফল কেন অবৈধ ঘোষণা করা হবে না—সে বিষয়ে রুল জারির নির্দেশনা চাওয়া হয়েছে।
এছাড়া, ১৩ ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের ফলাফল বাতিল এবং এ সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা দিতে হাইকোর্টের কাছে আবেদন করা হয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
আইন ও আদালত এর সর্বশেষ খবর