মন্ত্রিসভায় ডাক পেয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নুর। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।
তাকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হবে।
গণঅধিকার পরিষদের উচ্চ পরিষদের সদস্য আবু হানিফ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নুরকে প্রতিমন্ত্রী হিসেবে শপথের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে তৎকালীন ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে পরাজিত করে সহসভাপতি (ভিপি) নির্বাচিত হন। এরপর থেকেই তিনি ভিপি নুর নামে পরিচিতি পান।
মাসুম/সাএ
সর্বশেষ খবর