• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ২৭ সেকেন্ড পূর্বে
মোঃ জামাল বাদশা
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:৫২ দুপুর

পূর্ণ মন্ত্রী হিসেবে শপথের ডাক পেলেন অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্য ডাক পেয়েছেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তার এপিএস নিশ্চিত করেন যে, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাকে শপথ গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

উত্তরবঙ্গের রাজনীতিতে প্রভাবশালী এই নেতার মন্ত্রীসভায় অন্তর্ভুক্তির খবরে লালমনিরহাটসহ পুরো রংপুর বিভাগে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।

আসাদুল হাবিব দুলুর সংসদীয় রাজনীতি ও দেশ পরিচালনার অভিজ্ঞতা নতুন নয়। এর আগেও তিনি ২০০১ সালে চারদলীয় জোট সরকারের আমলে লালমনিরহাট-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। সে সময় উত্তরবঙ্গের মঙ্গা নিরসন এবং ত্রাণ ব্যবস্থাপনায় তার ভূমিকা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল। তবে এবার তিনি রাষ্ট্রীয় দায়িত্বে ফিরছেন আরও বড় পরিসরে, পূর্ণ মন্ত্রী হিসেবে।

লালমনিরহাট সদর বা লালমনিরহাট-৩ আসনটি দুলুর রাজনৈতিক দুর্গ হিসেবে পরিচিত। বিগত দিনে রাজনৈতিক বৈরী পরিবেশ, অসংখ্য মামলা এবং কারাভোগের মধ্য দিয়ে যেতে হলেও তিনি তার সাংগঠনিক দক্ষতা দিয়ে তৃণমূলে দলের অবস্থান সুদৃঢ় রেখেছেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে রংপুর বিভাগে দলকে শক্তিশালী করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ২০২৬ সালের এই নির্বাচনেও তিনি তার সেই জনপ্রিয়তার প্রমাণ দিয়েছেন বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com