• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৩ সেকেন্ড পূর্বে
জিহাদ রানা
বরিশাল প্রতিনিধি
প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৬, ১২:১২ রাত

র‌্যালি ও কেক কাটার মধ্য দিয়ে পালিত হলো ৫৮তম এসবিএমসি ডে

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের (এসবিএমসি) ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ‘এসবিএমসি ডে’। দিবসটি উপলক্ষে দিনব্যাপী আয়োজন করা হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, কেক কাটা ও স্মৃতিচারণ অনুষ্ঠানের।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৯টায় শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি অধ্যাপক ডা. সিরাজুল ইসলামের নেতৃত্বে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে সকাল সাড়ে ৯টায় বের করা হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রাটি কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে বান্দ রোড প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়।

সকাল ১০টায় কলেজের ৫০ বছর পূর্তি মঞ্চে কেক কাটা ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি অধ্যাপক ডা. সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য ও স্মৃতিচারণ করেন সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মুজিবুল হক দোলন, অধ্যাপক ডা. পারভেজ রেজা কাকন, ডা. নজরুল ইসলাম সেলিম, ডা. ইমতিয়াজ আহমেদ সাজিদসহ কলেজের প্রথম থেকে ৫৭তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা।

এ সময় তাঁদের স্মৃতিচারণে ফিরে আসে কলেজজীবনের নানা আনন্দঘন মুহূর্ত। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় পুরো ক্যাম্পাস হয়ে ওঠে উৎসবমুখর ও প্রাণবন্ত।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]