রৌমারীতে উপজেলা আইন শৃঙ্খলা, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং পবিত্র মাহে রমজান পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও পবিত্র রমজান পালনের বিষয়ে পরামর্শ গ্রহণ ও সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব আলাউদ্দিন।
এসময় আরও উপস্থিত ছিলেন রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কাওসার আলী, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাসহ সাংবাদিকগণ।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর