• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৯ সেকেন্ড পূর্বে
মোঃ আসাদুজ্জামান
বরগুনা প্রতিনিধি
প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৬, ০৭:৫৫ বিকাল

লকডাউন আতঙ্কে বরগুনা-ঢাকা বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সড়কে অপ্রীতিকর ঘটনা এড়াতে বরগুনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে বরগুনা থেকে বরিশালসহ অভ্যন্তরীণ বিভিন্ন রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

রবিবার (২৯ নভেম্বর) সারাদিন বরগুনা-ঢাকা রুটে কোনো যাত্রীবাহী বাস চলাচল করছে না। এতে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে যাওয়ার উদ্দেশে টার্মিনালে আসা যাত্রীরা বাস না পেয়ে ফিরে যেতে বাধ্য হয়েছেন।

সকালে বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের খেজুরতলা এলাকার পৌর বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, বরগুনা থেকে ঢাকাগামী সব পরিবহনের বাস চলাচল বন্ধ রয়েছে। তবে বরগুনার অভ্যন্তরীণ রুট এবং বরিশালগামী লোকাল বাস চলাচল স্বাভাবিক রয়েছে। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকেই বাস টার্মিনালে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে বরগুনা জেলা সড়ক পরিবহন ও শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি রোকনুজ্জামান সালাম বলেন, “বরগুনা থেকে বরিশালসহ বিভাগের বিভিন্ন রুটে লোকাল বাস চলাচল স্বাভাবিক রয়েছে। ঢাকাগামী পরিবহনগুলো গতকাল রাতে ছেড়ে গেছে এবং কিছু বাস ঢাকায় যাচ্ছে। তবে নিরাপত্তার স্বার্থে রবিবার রাজধানীর সঙ্গে বাস চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।”

তিনি আরও বলেন, “গাড়ি ভাঙচুর বা পুড়িয়ে দেওয়ার আশঙ্কায় মালিকেরা নিজেদের যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে বাস চলাচল বন্ধ রেখেছেন। পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]