• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ১ মিনিট পূর্বে
সোহেল রানা
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৪৩ বিকাল

আইনজীবী সমিতি নির্বাচনে সহ-সাধারন সম্পাদক পদে প্রথম নারী প্রার্থী বিজয়ী

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের নিরঙ্কুশ বিজয়। নির্বাচনে ১৭টি পদের মধ্যে সভাপতি-সম্পাদকসহ ১৬টি পদে বিএনপি মনানীত প্রার্থী বিজয়ী হয়েছেন। এর মধ্যে সহ-সাধারন সম্পাদক পদে একমাত্র নারী প্রার্থী মরিয়ম রহমান উর্মি বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। এতে আইনজীবীর মধ্যে ব্যাপড় সাড়া ফেলেছেন। আইনজীবী সমিতি গঠনের পর এই প্রথম সহ-সাধারন সম্পাদক পদে একজন নারী প্রার্থী নির্বাচিত হওয়ায় সকলেই তাকে অভিনন্দন জানিয়েছেন।

বিজয়ী প্রার্থী মরিয়ম রহমান উর্মি তার প্রতিক্রিয়ায় জানান, সিরাজগঞ্জ বার অ্যাসোসিয়শনের প্রতিষ্ঠালগ্ন থেকে প্রথম একজন নারী হিসেবে সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হতে পেরে আমি গভীরভাবে কৃতজ্ঞ, গর্বিত এবং আবেগাপ্লুত। এটি শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, এটি আমাদের বারের সকল নারী আইনজীবীর সম্মান ও অগ্রযাত্রার একটি মাইলফলক। আমি বিশ্বাস করি, পরিবর্তন তখনই আসে যখন কেউ প্রথম পদক্ষেপটি নেয়। আজকের এই অবস্থান প্রমাণ করে যে যোগ্যতা, পরিশ্র ও সহকর্মীদের সমর্থন থাকলে নারীরাও নেতৃত্বে সফলভাবে এগিয়ে যেতে পারে। আামার এই বিজয়ের মাধ্যমে আমার সহকর্মীদের আমার ওপর উপর আস্থা ও ভালোবাসা বহিঃপ্রকাশ ঘটেছে ।

নারী হিসেবে পেশাগত জীবনে অনেক সময় বাড়তি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। সেই অভিজ্ঞতা থেকেই আমি চাই, আমাদের বারে এমন একটি কর্মপরিবেশ গড়ে উঠুক যেখানে নারী-পুরুষ সকল আইনজীবী সমান মর্যাদা ও সুযোগ নিয়ে কাজ করতে পারেন। আমি বিশ্বাস করি, এই অর্জন ভবিষ্যতে আরও অনেক নারী আইনজীবীকে নেতৃত্বে আসতে অনুপ্রাণিত করবে। আমার এই দায়িত্ব পালনকালে আমি সততা, স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে সকলের আস্থা অটুট রাখার সর্বোচ্চ চেষ্টা করব।

জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জানান, বিএনপি সবসময় নারী ক্ষমতায়নে বিশ্বাসী। তাই আইনজীবী ফোরামেই নারীকে মনোনয়ন দিয়েছিল। একমাত্র নারী প্রার্থী মরিয়ম রহমান উর্মি বিজয়ী হওয়ায় বিএপির পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাচ্ছি। আশা করছি তিনি আইনজীবী ও বিচার প্রার্থীকে ভাল কিছু উপহার দিবেন।

প্রসঙ্গত, সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। গভীর রাতে নির্বাচন কমিশন ফলাফল ঘোষনা করেন। নির্বাচনে বিএনপি প্যানেলের সভাপতি পদে শাকিল মোহাম্মদ শরিফুর হায়দার রফিক সরকার, সহ-সভাপতি পদে আলিমুল হক, রবিউল হাসান, সাধারন সম্পাদক পদে মো. হুমায়ুন কবীর কর্নেলসহ ১৬জন নির্বাচিত হয়।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com