সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের নিরঙ্কুশ বিজয়। নির্বাচনে ১৭টি পদের মধ্যে সভাপতি-সম্পাদকসহ ১৬টি পদে বিএনপি মনানীত প্রার্থী বিজয়ী হয়েছেন। একটি পদে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। আর জামায়াত মনোনীত প্যানেলের ভরাডুবি হয়েছে।
বিএনপি প্যানেলে নির্বাচিতরা হলো- সভাপতি পদে শাকিল মোহাম্মদ শরিফুর হায়দার রফিক সরকার, সহ-সভাপতি পদে আলিমুল হক, রবিউল হাসান, সাধারন সম্পাদক পদে মো. হুমায়ুন কবীর কর্নেল, সহ-সাধারন সম্পাদক মরিয়ম রহমান উর্মি, গ্রন্থাগার সম্পাদক রবিউল আলম সেখ, সহ-গ্রন্থাগার সম্পাদক পদে সোলায়মান হোসেন মুন্না, কোষাধ্যক্ষ পদে হেদায়েত উল্লাহ হীরা, হিসাব নিরীক্ষক পদে আনিছুর রহমান, সহ-হিসাব নিরীক্ষক পদে আব্দুল আলীম, নির্বাহী সদস্য পদে আমান উল্লাহ মন্ডল, আবুল কাশেম-৪, এনামুল কবির শাহীন, ইমদাদুল হক জিন্নাহ. মো. সেরাজুল ইসলাম আকন্দ, মো. আবুল কালাম আজাদ-২। স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাংস্কৃতিক ক্রীড়া সম্পাদক পদে মিঠুন নির্বাচিত হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। গভীর রাতে নির্বাচন কমিশন ফলাফল ঘোষনা করেন।
অন্যদিকে, বিএনপি সমর্থিত প্যানেল জয়ী হওয়ায় মঙ্গলবার দুপুরে জেলা বিএনপি আইনজীবী সমিতিতে সংবাদ সম্মেলন করে নব-নির্বাচিতদের শুভেচ্ছা জানিয়েছেন। এ সময় জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, সরকার গঠনের নির্বাচনে যেমন দেশের মানুষ স্বাধীনতা বিরোধীদের বয়কট করেছে তেমনি আইনজীবীদের সংগঠন জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সচেতন আইনবীজীগন দেশ বিরোধীদের প্রত্যাখান করেছে।
আশা করছি প্রতিটি নির্বাচনে মানুষ স্বাধীনতা বিরোধীদের বয়কট করবে। সংবাদ সম্মেলনে নবনির্বাচিত সভাপতি শাকিল মোহাম্মদ শরিফুর হায়দার রফিক সরকার ও সাধারন সম্পাদক হুমায়ুন কবীর কর্নেলসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর