• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
আবদুল কাদির
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:৩৩ রাত

দুই এমপিপুত্র প্রতিমন্ত্রী গৌরীপুর ও নান্দাইলে আনন্দের জোয়ার

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ময়মনসিংহ জেলা থেকে প্রথম বারের মতো একসঙ্গে দুইজন সংসদ সদস্য প্রতিমন্ত্রী হওয়ায় রাজনৈতিক অঙ্গনে বইছে আনন্দের জোয়ার। ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন এবং ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী নবগঠিত মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে তারা শপথ নেন। ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।

অন্যদিকে তথ্য ও প্রযুক্তি বিজ্ঞানী ইয়াসের খান চৌধুরী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। পারিবারিক ঐতিহ্যের ধারাবাহিকতায় দু’জনই রাজনৈতিক পরিবারের সন্তান। ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনের পিতা প্রয়াত ঈসমাইল হোসেন তালুকদার ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি নির্বাচনে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসন থেকে মুসলিম লীগের সংসদ সদস্য নির্বাচিত হন।

অপরদিকে ইয়াসের খান চৌধুরীর পিতা মো. আনোয়ারুল হোসেন খান চৌধুরী ১৯৯১ সালের নির্বাচনে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসন থেকে সংসদ সদস্য ছিলেন। গৌরীপুর উপজেলায় ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন একজন সজ্জন ও গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে পরিচিত। তার প্রতিমন্ত্রী হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। বিভিন্ন মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয় এবং মিষ্টি বিতরণ করে আনন্দ প্রকাশ করেন তারা। একই সঙ্গে নবগঠিত সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রতি কৃতজ্ঞতা জানান নেতাকর্মীরা।

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ বলেন,“ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন প্রতিমন্ত্রী হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। অবহেলিত গৌরীপুরবাসীকে মন্ত্রিত্ব উপহার দেওয়ায় আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞ। আগামী দিনে গৌরীপুরের উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করতে চাই।” নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির বলেন, “ইয়াসের খান চৌধুরীকে দল যথাযথ মূল্যায়ন করেছে।

তার প্রতিমন্ত্রী হওয়ায় আমরা আশাবাদী—নান্দাইলসহ সারা দেশের উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”জেলার রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একসঙ্গে দুই প্রতিমন্ত্রী পাওয়ায় ময়মনসিংহের উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে বলে প্রত্যাশা করছেন সাধারণ মানুষ।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com