কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায় দুই ঘণ্টার ব্যবধানে শ্বশুর ও জামাইয়ের মৃত্যু হয়েছে। একই পরিবারের দুজনের পরপর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আড়াইবাড়ীয়া ইউনিয়নর ভরুয়া গ্রামের বাসিন্দা মো. আবদুল করিম (৭২) শ্বাসকষ্ট জনিত সমস্যায় কয়েক দিন আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাতটার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পরিবারের সদস্যরা জানান, আবদুল করিমের মৃত্যুসংবাদ গ্রামে পৌঁছানোর প্রায় দুই ঘণ্টা পর তাঁর মেয়ের স্বামী, একই গ্রামের মো. হিরা মিয়া (৪৮) আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়েন। পরে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
আড়াইবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খুর্শিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, একই পরিবারের দুজনের এমন আকস্মিক মৃত্যুতে স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। প্রতিবেশীরাও এ ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক বলে উল্লেখ করেছেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর