তাহিয়া একাডেমির উদ্যোগে চারটি গ্রামে গবাদিপশুর চিকিৎসা ও টিকাদান কর্মসূচি সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চারটি গ্রামে গবাদিপশুর প্রাথমিক চিকিৎসা,প্রতিকার এবং টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) উপজেলার ফতেপুর ইউনিয়নের সাতগাঁও,অনন্তপুর,বসন্তপুর ও বাগুয়া গ্রামে অনুষ্ঠিত হয়।
তাহিয়া একাডেমি, আদর্শ ভেটেরিনারি ফার্মেসীর যৌথ উদ্যোগে বিশ্বম্ভরপুর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের তত্ত্বাবধানে প্রাথমিক চিকিৎসা সেবা ও টিকা প্রদান করেন ভিএফএ মোহাম্মদ আলমগীর হোসেন, এলএফএ নিলয় তালুকদার ও এফএ/এআই নিলয় কুমার ভদ্র।
এই কর্মসূচির আওতায় স্থানীয় খামারিদের গবাদিপশুকে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা, বিভিন্ন রোগ প্রতিকারের পরামর্শ এবং সরকারি মূল্যে প্রয়োজনীয় টিকা প্রদান করা হয়।
তাহিয়া একাডেমির প্রতিষ্ঠাতা-পরিচালক উদ্দ্যোক্তা ও সাংবাদিক শফিউল আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, আদর্শ ভেটেরিনারি ফার্মেসীর সত্ত্বাধিকারী আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভিএফএ মোহাম্মদ আলমগীর হোসেন, এলএফএ নিলয় তালুকদার ও এফএ/এআই নিলয় কুমার ভদ্র স্থানীয় গন্যমান ব্যক্তিগন।
এসময় বক্তারা বলেন,"গবাদিপশু বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির চালিকাশক্তি। একজন খামারির স্বপ্ন, জীবিকা ও সম্ভাবনা অনেকাংশেই নির্ভর করে তার পশুর স্বাস্থ্যের ওপর। কিন্তু তথ্য ও সেবার অভাবের কারণে অনেক সময় প্রাথমিক পর্যায়েই রোগ শনাক্ত না হওয়ায় পশুর মৃত্যু ঘটে বা উৎপাদন কমে যায়। আমরা চাই এ অবস্থা বদলাতে এজন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি আর নিজ নিজ অবস্থা থেকে সবাই কে সর্তকতা অবলম্বন করতে হবে। তাহিয়া একাডেমির প্রতিষ্ঠাতা-পরিচালক উদ্দোক্তা ও সাংবাদিক শফিউল আলমের প্রচেষ্টায় এলাকার মানুষ বিভিন্ন সেবা পাচ্ছেন এজন্য তাঁকে ধন্যবাদ। আগামীতে এই এলাকায় আমাদের উর্ধ্বতন স্যারদের সাথে নিয়ে আরও সেবা প্রদান করা হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর