শেরপুরে কচি কণ্ঠের আসর এর আয়োজনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সকালে আন্তর্জাতিক শিশু সংগঠন ‘কচি কণ্ঠের আসর’ শেরপুর জেলা শাখার আয়োজনে শহরের নতুন বাজারস্থ মোবারক আর্ট স্কুল হলরুমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ সময় শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি কবি রফিক মজিদ, কচি কন্ঠের আসর এর সভাপতি মোঃ আল-আমিন রাজু, সদস্য সচিব আবু তালেক ও মোবারক আর্ট স্কুলের পরিচালক মোবারক হোসেন উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় শহরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীর পৃথক চারটি গ্রুপে অংশ নেয়। প্রতিযোগিতায় বিজয়ীদেরকে পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর