প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যালয়ে একান্ত সচিব-১, সহকারী একান্ত সচিব-১ ও প্রটোকল অফিসার পদে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে এ সংক্রান্ত পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদীকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি যতদিন প্রধানমন্ত্রী দায়িত্বে থাকবেন অথবা তাকে ওই পদে বহাল রাখার ইচ্ছা পোষণ করবেন, ততদিন এ নিয়োগ কার্যকর থাকবে।
এ ছাড়া, প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীকে সহকারী একান্ত সচিব-১ পদে নিয়োগ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী দায়িত্বে থাকা পর্যন্ত অথবা তাকে এ পদে বহাল রাখার ইচ্ছা প্রকাশ করা পর্যন্ত এ নিয়োগ বলবৎ থাকবে।
অপর আদেশে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব উজ্জল হোসেনকে প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার-১ নিয়োগ দেওয়া হয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর